পুরাতন মালদার রসুলাদহ এলাকার বুথে প্রায় ২৫০ ভোটার দিতে পারল না ভোট। জানা যায়, এদিন দুপুরে ভোট প্রক্রিয়া চলাকালীন শাসক দল ও বিরোধী দলের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে ভোটাররা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা আবার ভোট দেওয়ার জন্য বুথে যায়। কিন্তু বুথে গেলে তাদের ভোটার শ্লিপ দিতে অস্বীকার কার করে ভোট কর্মী।
এবিষয়ে ভোটার পলি বিবি জানান, বুথে মারামারি হওয়ায় তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তারা ফিরে আসে বুথে। কিন্তু তাদের আর ভোটার শ্লিপ দিচ্ছে না ভোট কর্মীরা। তাদের দাবী তারা কি দেশের নাগরিক না, তাদের কি কোনো অধিকার নেই নিজের ভোট দেওয়ার ?
এবিষয়ে এই বুথের নির্দল প্রার্থী রতন রায় জানান, নিজেদের মধ্যে গণ্ডগোল হওয়ায় ভোটাররা পালিয়ে যায়। পরে তারা ফিরে এলে তাদের আর ভোটার শ্লিপ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।